গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গুরুতর অসুস্থ হয়ে গত চার দিন ধরে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে দেয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত তিনি। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেসার কমে যাওয়ার কারণে দু’দিন থেকে বিশেষ ওষুধ দেওয়া হচ্ছে তাকে। তার অবস্থা জটিল তবে স্থিতিশীল।
তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীন চিকিৎসাধীন।
বিবৃতিতে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।








