চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসের ক্ষমতার লোভ নেই, তবে ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১২:০৬ অপরাহ্ন ১০, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ড. ইউনূসের ক্ষমতার লালসা নেই। একটি যৌক্তিক সময় পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারেন। এই সময়টি ২ বছরের বেশি নয়।

শুক্রবার (৯ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই জয় শিক্ষার্থী ও জনতার। এটা বাংলাদেশের জয়, এটা বাংলাদেশের বিক্ষোভের জয়। এটা কোন দলের ও গোষ্ঠীর নয়।

তিনি আরও বলেন, অতীতে ইউনূসের সাথে জলুম করা হয়েছে। তা না করে আমরা যদি ইউনূসকে দেশের পক্ষে কাজে লাগাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হত। আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে পারবেন। এরকম বিপর্যয়, ধ্বংস ও জীবনহানী এত অল্প সময়ে আমরা কখনও দেখিনি। এই দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতেরও না। এই দেশ ১৮ কোটি মানুষের।

প্রেস ব্রিফিংকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানান এবং তা দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে বলেন তিনি। এছাড়া সারাদেশে যে জালাও পোড়াও করে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে তারও নিন্দা জানান এবং তা গুটিয়ে আনা না হলে অত্যাচারকারিরা জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালান করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে। এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে। এইজন্য আমি সাবধান করবো যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। আমি আশা করবো এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে যারা আগুনে দিয়েছেন সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করবেন।

কাদের সিদ্দিকী বলেন, সঠিক বিচার না করলে এই সরকারকেও জবাবদিহি করতে হবে। বঙ্গবন্ধু এ দেশের সম্পদ, এ দেশের সন্মান তার স্ট্যাচু এই ভাবে ভাঙার কোন মানে হয় না। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকে, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। এই সরকার এদেশের দুর্নীতি একেবারে শেষ করতে পারবেন না। তবে দুর্নীতির গলা চেয়ে না ধরতে পারেন তাহলে তাদের প্রতিও এ দেশের মানুষের আস্থা থাকবে না।

Reneta

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ কিন্তু প্রথমে চায় দুর্নীতিমুক্ত সমাজ। ১৫টা বছর এই দেশে শুধু অন্যায় আর অন্যায় হয়েছে। এই আন্দোলন কোটা সংস্কারের জন্য এত সফলতা আসেনি, বৈষম্যর জন্যও আসেনি। মানুষ ক্ষিপ্ত হয়েছে। তিন চারটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ মানুষের ইচ্ছার বাইরে সরকার গঠন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাদের সিদ্দিকীড. ইউনুসবঙ্গবীর
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT