নোবেলজয়ী ডক্টর মুহম্মদ ইউনূস যে ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন তা ঠিক নয় বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ডক্টর ইউনুস প্রতারণা করেছেন জানিয়ে ইউনেস্কোকে ব্যাখ্যা পাঠানো হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাংলাদেশে ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ-ইউনেস্কো জাতীয় কমিশন।







