চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

জামায়াতে আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান, জামায়াতে আমিরের পারসোনাল সেক্রেটারি জনাব নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বহু কর্মী।

এ সময় জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেন, আজকের আগুনে মুহূর্তের মধ্যে অসংখ্য নিম্নআয়ের মানুষের বসতঘর, জীবিকা ও সামান্য সঞ্চয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো নিঃস্ব হয়ে এখন কঠিন মানবিক সংকটের মুখোমুখি। প্রাণহানি না ঘটলেও এত বিপুলসংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই হারানো একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত মানুষের কান্না, আতঙ্ক ও অনিশ্চয়তার এই দৃশ্য আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।

জামায়াতে আমির ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দুটি করে কম্বল ও কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মূলত সরকারেরই উচিত বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনায় তাৎক্ষণিক সাহায্য-সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলকে নিরাপদ আশ্রয়, খাদ্য, পানি, চিকিৎসা, কাপড়, পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা এখন অত্যাবশ্যক। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার, বিভিন্ন এনজিও, সাহায্যকারী সংস্থা ও সমাজের বিত্তবানরা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে।

বস্তিবাসীরা সাধারণত নিম্নআয়ের শ্রমজীবী মানুষ-এ কথা উল্লেখ করে জামায়াতে আমির বলেন, সরকারের খতিয়ে দেখা উচিত-এ রকম জনবহুল এলাকায় কেন বারবার অগ্নিকাণ্ড ঘটছে এবং এর মধ্যে কোনো নাশকতা বা সাবোটাজের উপাদান রয়েছে কিনা।

Reneta

তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডআমির ডা. শফিকুর রহমানকড়াইল বস্তিক্ষতিগ্রস্ত পরিবারগুলোজামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT