কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আবু সাঈদের এই বাংলাদেশে কোন ভেদাভেদ হবে না। যে লক্ষ্যে বুক পেতে দিয়েছিলো আবু সাঈদ তা বাস্তবায়ন করাই এখন সরকারের লক্ষ্য। আবু সাঈদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো সেভাবে সবাইকে দাঁড়াতে হবে।







