চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিপন্থী ডাক্তারকে ‘আওয়ামী লীগ’ অপবাদে বদলির অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ০৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, ভোলা
A A

হারুন অর রশীদ: ভোলার চরফ্যাশনে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে বসায় হয়রানির শিকার হয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহবুব কবির। সেই ডাক্তারকে আওয়ামী লীগ করার অপবাদ নিয়ে চরফ্যাশন ছাড়তে হচ্ছে। অথচ চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শাখা ড্যাবের সহ-সভাপতি ছিলেন এই ডাক্তার।

জানা যায়, গত ২৩ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডা. মাহবুব কবিরকে খুলনার সোনাডাঙ্গায় বদলি করা হয়।

সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক হলেও চরফ্যাশন হাসপাতালের এক ডাক্তার বিএনপিপন্থী সংগঠন ড্যাব নেতাদের আওয়ামী লীগ হিসেবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে তাকে বদলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এমন খবর জানাজানি হওয়ার পর তোলপাড় শুরু হলে চরফ্যাশন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসান ও লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন জানালেন ভিন্ন কথা।

লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসান বলেন, ডা. মাহবুব কবির আওয়ামী লীগ করেন এটা ডাহা মিথ্যা কথা। স্বৈরাচারের আমলে আমাদের ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা সেবা দেয়া ছিল যেকোন ডাক্তারের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সেই সময়ে ডা. মাহবুব কবির আমাদের ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। তিনি কখনোই আওয়ামী লীগ ছিলেন না। আওয়ামী লীগ করলে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আমাদের ডায়াগনস্টিক সেন্টারে বসতেন না। আমাদের জানামতে তিনি চট্টগ্রামে ডাক্তারদের বিএনপিপন্থী সংগঠন ড্যাবের নেতা ছিলেন। চরফ্যাশনে তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে সেসময় দলমতের উর্ধ্বে উঠে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। ডা. মাহবুব কবিরের বিরুদ্ধে চালানো এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

Reneta

লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন বলেন, আওয়ামী লীগের আমলে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আমাদের ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা সেবা দিয়েছেন। আর এখন তিনি হয়ে গেছেন আওয়ামী লীগ? সেসময় বিএনপি নেতাদের মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা দেয়া কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল তা আমরা জানি। বিএনপির যেকোনো নেতাকর্মী এটা অনুভব করতে পারবেন। সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক বিষয়। কিন্তু ডা. মাহবুব কবিরকে এমন অপবাদ নিয়ে যদি চরফ্যাশন ছাড়তে হয়, সেটা হবে আমাদের জন্য লজ্জাজনক। আমরা অবিলম্বে এই বদলি প্রত্যাহার চাই।

চট্টগ্রাম মহানগর ড্যাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. হাসানুল বান্না বলেন, ডা. মাহবুব কবির ড্যাব নেতা ছিলেন। তিনি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শাখা ড্যাবে আমার কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগ করেছেন, এমন অভিযোগ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা। ডা. মাহবুব কবিরকে হয়রানি করার জন্য এসব কথা বলা হচ্ছে।

এসব বিষয়ে জানতে ডা. মাহবুব কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করি নাই। এখন আমাকে বানানো হয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রামে আমি বিজিসি ট্রাস্ট কলেজ শাখা ড্যাবের সহ-সভাপতি ছিলাম।

তিনি আরও বলেন, চরফ্যাশনে তৎকালীন এমপি বছরে একবার হাসপাতাল পরিদর্শনে আসতেন। সেই পরিদর্শনের সময়কার ছবি তুলে এসব অপবাদ দেয়া হচ্ছে। অথচ সবার ছবিই আছে সাবেক এমপির সাথে। চরফ্যাশনের মানুষকে আমি কোন দলমতের দিক থেকে দেখিনি। আমার সাথে মানুষের সম্পর্ক ছিল ডাক্তার ও রোগীর সম্পর্ক।

‘এছাড়া আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাদের ডায়াগনস্টিক সেন্টারে বসায় কত চাপ সহ্য করতে হয়েছে, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সেই নেতারা সবই জানেন। অথচ বিএনপি নেতাদের ডায়াগনস্টিকে বসে এত চাপ ও বৈষম্যের স্বীকার হওয়ার পরও এখন আওয়ামী লীগ অপবাদ নিয়ে চরফ্যাশন ছাড়তে হবে, এটা কষ্টদায়ক।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ অপবাদেচরফ্যাশন ছাড়তে বাধ্যডা. মাহবুব কবিরভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT