চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
নারী
A A

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. হাসনা হোসেন আখী-কে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন এই আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ডা. হাসনা হোসেন আখীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা ড. হামিদা খানম।

ডা. হাসনা হোসেন আখী দীর্ঘদিন ধরে নারীদের জটিল স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বন্ধ্যাত্ব (Infertility) ও পিসিওএস সমস্যায় আক্রান্ত অসংখ্য দম্পতির জীবনে তিনি আশার আলো হয়ে উঠেছেন। কেবল চিকিৎসাগত দক্ষতাই নয়, বরং রোগীদের প্রতি তার আন্তরিকতা, ধৈর্য এবং সহমর্মিতা তাঁকে একজন মানবিক চিকিৎসক হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তিনি ‘পিসিওএস সাপোর্ট ফোরাম’-এর প্রতিষ্ঠাতা, যেখানে বর্তমানে প্রায় ৫৫ হাজার সদস্য যুক্ত রয়েছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় সঠিক পরামর্শ, সচেতনতা এবং মানসিক সাহস জুগিয়ে নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন।

Reneta

পুরস্কার গ্রহণের পর ডা. হাসনা হোসেন আখী বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি সবসময় চেয়েছি নারীরা যেন বিশেষ স্বাস্থ্য সমস্যাগুলোতে সচেতন হয় এবং সঠিক চিকিৎসা পায়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে সেবা দেওয়ার প্রেরণা জোগাবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ডডা. হাসনা হোসেন আখীপিসিওএস সাপোর্ট ফোরামমেডিকেল কেয়ার ক্যাটাগরি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT