ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ রাতে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান। বিমানবন্দরে থেকে তার সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।








