চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১১ মৌসুমে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ন ২৭, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

শিরোপার দৌড়ে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২ পয়েন্ট পিছিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। দুই দলেরই ছিল মৌসুমের শেষ ম্যাচ। সমীকরণটা বায়ার্নের জন্য একটু জটিলই ছিল। এফসি কোলঞ্জের বিপক্ষে নিজেদের জয়ের পাশাপাশি পক্ষে থাকতে হত মেইঞ্জ ও ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচের ফলাফল। তাই হয়েছে জয় পেয়েছে বাভারিয়ানরা, সেই সঙ্গে নাটকীয় ড্রয়ে দ্য ইয়েলো ওয়ালদের হয়েছে শিরোপা হাতছাড়া। আর তাতেই টানা ১১বার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন।

শনিবার বুন্দেসলিগার ম্যাচে এফসি কোলঞ্জকে ২-১ গোলে হারায় বায়ার্ন। একই সময়ে গড়ানো অন্য ম্যাচে মেইঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড। আর তাতেই ৩৪ ম্যাচে ডর্টমুন্ডের সমান ৭১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শিরোপা নিশ্চিত করেছে থমাস টুখেলের দল।

কোলঞ্জের মাঠে শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৮ মিনিটে গোল করেন কিংসলে কোম্যান। এরপর বাভারিয়ানরা আক্রমণের সুযোগ পেলেও গোল আদায়ে ব্যর্থ হয়। পরে ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর লড়াইয়ে মাতে দুই দল। ৮১ মিনিটে সমতায় ফেরে কোলঞ্জ। পেনাল্টি থেকে গোল আদায় করেন ডেজান লুবিসিচ। ৮ মিনিট পর বায়ার্নকে লিড এনে দেন জামাল মুসাইলা। শেষ অবধি ২-১ গোলে জয় নিশ্চিত করে বুন্দেস লিগা জায়ান্ট দল। সেই সঙ্গে ২০১২-১৩ মৌসুম থেকে টানা ১১তম শিরোপা জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।

অন্যদিকে শিরোপা বায়ার্ন থেকে দুই পয়েন্ট এগিয়ে থেকে মেইঞ্জের বিপক্ষে মাঠে নামে বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে ডর্টমুন্ড। ১৫ মিনিটে মেইঞ্জকে এগিয়ে নেন আন্দ্রেয়াস হাঞ্চি-ওলসেন। চার মিনিট পরেই গোল শোধের সুযোগ পায় স্বাগতিক দল। ১৯ মিনিটে পেনাল্টি পেলে স্পপ্ট কিক থেকে গোল আদায়ে ব্যর্থ হন ডর্টমুন্ড ফরোয়ার্ড সেবাস্তিয়েন হালের। ৫ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মেইঞ্জ ফরোয়ার্ড কারিম ওনিসিয়ো। এরপর প্রথমার্ধ শেষ হয়ে ২-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ইয়েলো ওয়ালরা ম্যাচে ফেরার চেষ্টা করে। ৬৯ মিনিটে গোল শোধ করেন রাফায়েল গুয়েরেইরো। আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও মুল সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। এরপর যোগ করা সময়ে স্বাগতিকদের সমতায় ফেরান নিকলাস সুলে। ২-২ সমতায় ম্যাচ ড্র হলেও শিরোপা হারানোর বিষাদ নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: ডর্টমুন্ডবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT