জমকালো আয়োজনে ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিচালনায় শপথ অনুষ্ঠানে যোগ দিবেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। ৪৮ কিলোমিটার এলাকা জুড়ে ২৫ হাজার সুরক্ষা কর্মী ও ৮ হাজার ন্যাশনাল গার্ড এবং ৪ হাজার পুলিশ অফিসারকে রাখা হবে নিরাপত্তার দায়িত্বে।







