মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে, যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, এর পরিণতি হবে ভয়াবহ। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় সোমবার প্রাণ হারিয়েছে ছয় শিশুসহ ৩৪ জন। ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের পাল্টা হামলায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধে মিত্ররা পাশে না থাকায় ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার আশঙ্কা করছে ইউরোপের দেশগুলো।






