চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায় নিলেন ডোনাল্ড লু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে। ৩০ বছরের বেশি সময় মার্কিন সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে ডোনাল্ড লুর। এই সময়কালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২৬ জানুয়ারি) মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ ১৭ জানুয়ারি শেষ হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জো বাইডেন। তিনি ক্ষমতায় বসার প্রায় আট মাসের মাথায় ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মেয়াদ শেষ হয় ২০ জানুয়ারি। একই দিন নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়।

ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরগিজ প্রজাতন্ত্রে এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড লুরডোনাল্ড লুর বিদায়যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT