চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দম’ এর টিকিট বিক্রি প্রায় ৩ কোটি, ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়াল ২ কোটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ন ২৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’ মুক্তির মাত্র আট দিনে প্রায় ৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। একই সময়ে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ও ২ কোটির বেশি গ্রস আয় করে মাল্টিপ্লেক্সে শক্ত অবস্থান ধরে রেখেছে।

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের ভিড় লক্ষ্য করা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে জানা গেছে, মুক্তির আট দিনের মধ্যেই ‘দম’ প্রায় ৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে।

অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান হইচই বাংলাদেশ জানিয়েছে, ‘বনলতা এক্সপ্রেস’ আট দিনে ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স মিলিয়ে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা।

‘বনলতা এক্সপ্রেস’-এর পরিচালক তানিম নূর বলেন, দর্শকের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে দল বেঁধে সিনেমা দেখতে আসছেন, যা নির্মাতা ও কলাকুশলীদের জন্য আনন্দের।

মুক্তির আগে ‘দম’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসির আশঙ্কায় ছবিটি প্রথম দুই থেকে তিন সপ্তাহ কেবল সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সেই প্রদর্শিত হবে। সে অনুযায়ী ঈদে স্টার সিনেপ্লেক্সসহ যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে ছবিটি মুক্তি পায়।

আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনীত ‘দম’ দেশীয় প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি বিদেশেও সাড়া ফেলছে। অস্ট্রেলিয়ায় সীমিত প্রদর্শনী থেকে এসেছে ভালো আয়। আগামী এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রজুড়েও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোআলফা আইচঞ্চল চৌধুরীতানিম নূরদমপূজা চেরীবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমরেদোয়ান রনিলিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT