চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ এপ্রিল বাংলাদেশে ‘দম’ ছাড়া আর কোনো কথা হবে না

সারাদেশের সিঙ্গেল স্ক্রিনে ‘দম’ মুক্তির ঘোষণার কথা জানিয়ে প্রযোজক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে চলছে রেদওয়ান রনি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘দম’। সিঙ্গেল স্ক্রিন এড়িয়ে চললেও এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সব সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পেতে যাচ্ছে আফরোন নিশো অভিনীত সিনেমাটি।

বুধবার (১ এপ্রিল) ছিলো ‘দম’-এর বিশেষ প্রদর্শনী। যেখানে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি সিনেমাটি দেখতে আমন্ত্রিত ছিলেন সংবাদকর্মীরাও। এদিন সিনেমা শুরুর আগে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘দম’ এর সিঙ্গেল স্ক্রিনে মুক্তির খবরটি দেয়া হয়।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘দম’ মুক্তির পর দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এতদিন সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছিল। প্রাইরেসি থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও এসময় জানান তিনি।

এরপর তিনি সবার উদ্দেশে ‘চমকপ্রদ’ খবরটি দেন। জানান, সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ২৪ এপ্রিল থেকে সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হবে ‘দম’!

প্রযোজকের ভাষ্য,“সবার একটাই প্রশ্ন ছিল, বাংলাদেশের যত সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে ‘দম’ কবে আসবে। সেটা আপনাদের আজ পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। আমাদের একটা সুচিন্তিত সিদ্ধান্ত ছিল যে, সিঙ্গেল স্ক্রিনে প্রথম ৩/৪ সপ্তাহ মুক্তি দিব না। সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২৪ এপ্রিল সারাদেশে সকল সিঙ্গেল স্ক্রিনে একযোগে মুক্তি পাবে ‘দম’।”

এসময় জোর দিয়ে শাহরিয়ার শাকিল বলেন, “২৪ এপ্রিল বাংলাদেশে ‘দম’ ছাড়া আর কোনো কথা হবে না।”

Reneta

‘দম’ সিনেমার মূখ্য ভূমিকা পালন করেছেন আফরান নিশো। সিনেমায় তার বিরপীতে দেখা গেছে পূজা চেরীকে, এছাড়াও একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোচঞ্চল চৌধুরীদমপূজা চেরীরেদওয়ান রনিলিড বিনোদনসিঙ্গেল স্ক্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT