চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ উদ্ধার করেছে ডিএনসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর একাধিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিল, সিসা ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। এ সব অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, সৈয়দ আনিম আশরাফুল হক (২৭), মিজানুর রহমান (৪১), মো. মাসুদুর রহমান (৫৬), অরিন্দম রায় (২৮), তুফাইল আহাম্মদ (৬১), মোহাম্মদ শোয়াইব (৩০) ও মোহাম্মদ আহম্মদ (২০)।

জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে, কানাডা থেকে আমদানি করা টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক যার বাণিজ্যিক নাম কুশ। জব্দ হওয়া কুশের পরিমাণ৭৭২ গ্রাম। এছাড়া যুক্তরাজ্য থেকে আমদানি করা মাদক ৭০ গ্রাম এক্সটাসি/হ্যাপি ড্রাগ, কানাডা থেকে আমদানি করা মাদক ৬ মিলি টেট্রাহাইড্রোক্যানাবিনল, ৩৮ কেজি সিসা ও ৩ হাজার পিস ইয়াবা।

আজ শুক্রবার ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহু্ল সেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উন্নত প্রযুক্তিতে পারদর্শী উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির একদল তরুণ দেশের বাইরে থেকে অত্যাধুনিক মাদক দেশে এনে বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্যানাবিনলযুক্ত কুশ, এক্সটাসি, টেট্রাহাইড্রোকানাবিনল, সিসা ও ইয়াবা জব্দ করা হয়। এ সময় এই এসব মাদক বিক্রির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রীর আড়ালে ভয়ঙ্কর সব মাদক পাচারের কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানাবিনলযুক্ত কুশগ্রেপ্তার ৭ডিএনসিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT