পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার পদ থেকে পদত্যাগ করতে পত্র জমা দিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদফতরে পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।








