চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) তাদের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৪ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেনকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু এবং ফ্রন্টটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদোয়ান ফেরদৌস।

অনুষ্ঠানে মোট ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

অতিথির বক্তব্যে মো. সবুর খান বলেন, ‘টেকনোলজি মিডিয়া গিল্ডের সাথে সংশ্লিষ্ট পেশাজীবীদের সন্তানদের এই ধরনের সহায়তা তাদের শিক্ষাজীবনে আরও উৎসাহ যোগাবে। এটি একটি মহৎ উদ্যোগ এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ প্রয়োজন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছোট থেকেই শিক্ষার্থীদের আগ্রহের বিষয়গুলোতে ফোকাস করলে পরবর্তী সময়ে তাদের ক্যারিয়ার কিসে গড়তে চায় সেটি নির্ধারণ সহজ হবে এবং সেভাবে প্রস্তুতি নিতে পারবে।

Reneta

তানভীর ইব্রাহিম বলেন, ‘শিক্ষার্থীরা এখন মোবাইল বা বিভিন্ন ডিভাইসে বেশি আসক্ত হয়ে পড়েছে। তবে অভিভাবকদের উচিত, শিশুদের মোবাইল ডিভাইসকেন্দ্রীক না করে খেলাধুলা করতে মাঠে নিয়ে যাওয়া। তারা যেন আসক্ত না হয়ে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার করে সেটা লক্ষ্য রাখা।’

ওয়াহিদুল হাসান দীপু বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশী আগ্রহী করে তুলবে।’

মো. জহিরুল ইসলাম বলেন, ‘টিএমজিবি বরাবরই ভিন্নধর্মী সব উদ্যোগ নেয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই শিক্ষাবৃত্তি আজকের শিশুদের বড় বড় মানুষ হতে উৎসাহ যোগাবে।’

রেদোয়ান ফেরদৌস বলেন, ‘গত কয়েক বছর থেকেই বাংলাদেশ বিশ্ব রোবট অলিম্পিয়াডে তাক লাগিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা যদি আগ্রহী হয় তাহলে রোবট নিয়ে এখন থেকেই কাজ শুরু করতে পারে। দেশে এখন রোবট তৈরির মতো শিক্ষাব্যবস্থাও যেমন চালু হয়েছে, তেমনি ছোটদের সেটি চর্চা করতে সরঞ্জামও পাওয়া যায়।’ এসময় টিএমজিবির শিক্ষাবৃত্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার কথা বলেন তিনি।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন সমাপনী বক্তব্যে বলেন, ‘আমাদের সদস্যদের সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবি সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

শিক্ষাবৃত্তি ২০২৪ প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমজিবি সহ-সভাপতি (সদস্য কল্যাণ) রিশাদ হাসান, সহ-সভাপতি (গভর্নমেন্ট এন্ড করপোরেট রিলেশন) কুমার বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি (আন্তর্জাতিক) মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, নির্বাহী সদস্য নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা টিএমজিবির এই উদ্যোগের প্রশংসা করেন।

টিএমজিবি আশা করে, এই বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হতে সাহায্য করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশশিক্ষাবৃত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT