আন্তর্জাতিক

প্রতিবেশী নারীর বিয়েতে অসন্তুষ্ট হয়ে বন্ধুর ছুরিকাঘাত

বন্ধুর ছুরিকাঘাতে আহত নারী, ঘটনাস্থল রক্তাক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারীর silhouette, তার হাতে ছুরি, পটভূমি লাল রঙের, ঘটনাস্থল রক্তাক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের আগে শাহ বাবু নামের একজনের সাথে বন্ধুত্ব ছিল জাহান নামের একজন নারীর। তারা দুজনেই ভারতের বিহার অঞ্চলেে বসবাস করতেন এবং প্রতিবেশী ছিলেন। জাহানের অন্যত্র বিয়েতে অসন্তুষ্ট ছিলেন শাহ বাবু। বিয়ের পর জাহানের সাথে দেখা হলে তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতরভাবে আহত করেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, ভাররের উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় কথা বলতে গিয়ে তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে পুরানো বন্ধু শাহ বাবুর হাতে থাকা ছুরির একাধিক আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন ২২ বছর বয়সী বিবাহিত নারী হাসমত জাহান। কথা বলার সময় শাহ বাবু মেজাজ হারিয়ে ফেলে তাকে ছুরিকাঘাত করেন।

পুলিশ জানায়, ঘটনার দিন ২৩ বছর বয়সী শাহ বাবু বিহারের কিশানগঞ্জ থেকে দিল্লির শাস্ত্রী পার্কে জাহানের সাথে দেখা করতে এসেছিলেন। হাসমত জাহান বর্তমানে শাস্ত্রী পার্কের একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায়, মুখে এবং হাতে একাধিক ছুরির আঘাত রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

হাসমত জাহান চার মাস আগে মোহাম্মদ মুন্না নামের একজনকে বিয়ে করেন। তিনি পেশায় একজন দর্জি। অভিযুক্ত শাহ বাবু এই বিয়েতে অসন্তুষ্ট ছিলেন।

বিষয়:ছুরিকাঘাতপ্রতিবেশী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…