চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারীর ভূমি মালিকানা স্বত্ব প্রাপ্তিতে সীমাবদ্ধতা ও করণীয়’ শীর্ষক আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

‘নারীর ভূমি মালিকানা স্বত্ব প্রাপ্তিতে সীমাবদ্ধতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ নভেম্বর সোমবার সকাল নয়টায় ওয়াইডব্লিউসিএ’র (৩/২৩ ইকবাল রোড, আসাদগেট) কনফারেন্স হল রুমে বাদাবন সংঘ আয়োজিত গোল টেবিল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বাদাবন সংঘ পরিচালিত নীতি গবেষণার সুপারিশগুলোকে নিয়েও আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং নিজেরা করি’র সমন্বয়ক, খুশি কবীর। এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এর সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ঈশানী চক্রবর্তী, এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি প্রমুখ।

বাদাবন সংঘ ২০১৬ সাল থেকে স্থানীয় পর্যায়ে নারীর সামাজিক এবং অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে। নারীর ভূমি মালিকানার দাবি তার মধ্যে একটি।

এসময় নীতি গবেষণাটি উপস্থাপন করেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মুমিতা তানযীলা। গবেষণার আলোকে বক্তারা বলেন- বাংলাদেশে নারীর ভূমিতে মালিকানা অনেকটাই পিছিয়ে আছে। ধর্মীয় দৃষ্টিকোন থেকে উত্তরাধিকার আইন থাকলেও তার বাস্তবায়ন নেই।

Reneta

সভার প্রধান অতিথি খুশি কবীর বলেন, ভূমিতে নারীর অধিকার ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে, ফলে দেখা যায় নারী ও সংখ্যালঘু মানুষেরা বৈষ্যম্যের শিকার হয়। এক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন করা উচিত সেখানে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলোচনানারীর ভূমিবাদাবন সংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT