চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ন ১৯, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল থেকে শনিবার (১৯ এপ্রিল) টেস্টের রিপোর্ট আসার কথা। এরপর তার পরবর্তী চিকিৎসা শুরু হবে।  আর রিপোর্ট স্বাভাবিক এলে তাকে ছেড়ে দেওয়াও হতে পারে। ওই হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। একইসঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক।

জানা গেছে, যে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির প্রমোশনাল শুটিং করেছিলেন তিনি। শনি-রোববার সৃজিতের হল পরিদর্শন করার কথাও ছিল। হঠাৎ অসুস্থ হওয়ায় আপাতত শনিবারের হল ভিজিট বাতিল করা হয়েছে।

চলতি বছরের জুন থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং শুরু করবেন ওই পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মধ্যে তার শরীর খারাপ।

এদিকে জনপ্রিয় পরিচালকের অসুস্থতার খবর পেয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রায় টলিউডের সবার কপালে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সবাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতের জনপ্রিয় পরিচালকলিড বিনোদনসৃজিত মুখার্জিহাসপাতালে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT