চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ‘শুভদৃষ্টি’ নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ন ১৫, মে ২০২৫
বিনোদন
A A

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় প্রখ্যাত পরিচালক প্রভাত রায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালিসিস চলছিল তার। কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

জানা গেছে, বুধবার (১৪ মে) রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে পরিচালকের। আগের চেয়ে কিছুটা ভাল আছেন৷ কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি, চিকিৎসকের তরফে এমনটাই জানানো হয়েছে।

পরিচালকের শারীরিক অবস্থা প্রসঙ্গে আনন্দবাজার ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালকের মেয়ে একতা বলেন, “২ দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই (প্রভাত) জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিও কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি।”

তৎক্ষণাৎ প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন একতা। রক্তচাপও কিছুটা বেড়েছিল বলে জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ৷ অস্ত্রোপচারও হয়েছে। সংক্রমণ কমানোই এখন মূল লক্ষ্য তাদের৷

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থপ্রখ্যাত পরিচালকপ্রভাত রায়হাসপাতালে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT