চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ নিয়ে ১০ হাজার বন্যার্তদের পাশে তারা

সংগঠনের ব্যানারে নয়, ব্যক্তি উদ্যোগে বানভাসি মানুষের পাশে নাট্য নির্মাতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ২৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A

কোনো সংগঠনের ব্যানারে নয়, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে মিলিত হয়ে টিভি নাটকের একদল পরিচালক বন্যার্তদের পাশে থাকতে এগিয়ে এসেছেন।

তারা নিজ উদ্যোগে ট্রাক ভর্তি করে বন্যার্তদের খাবার পাঠাচ্ছেন। মোট তিন দফায় তারা বন্যায় ডুবে থাকা ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের মিরসরাই এলাকায় ১০ হাজার বন্যার্তদের শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, আলু, তেল, চাল, ডাল, চিড়া, মুড়ি বিতরণ করেছেন।

শনিবার রাতে নগরীর কারওয়ান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাক ভর্তি করে শুকনো খাবার পাঠাচ্ছেন নাট্য নির্মাতারা। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, তুহিন হোসেন, সকাল আহমেদ, সাজিন আহমেদ বাবু, সেতু আরিফ, ইমেল হক, রাফাত মজুমদার রিংকু, রাসেল আহমেদ, বিকাশ সাহা, মোহন খান।

নির্মাতারা জানান, তারা বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন, বানভাসিদের পাশে থাকছেন। তিন বারে তিন এলাকায় ১০ হাজার মানুষদের তারা খাবার দিয়েছেন। শুধু খাবার নয়, বন্যাকালীন নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন তারা সরবরাহের চেষ্টা করে যাচ্ছেন।

মোস্তফা কামাল রাজ বলেন, যেভাবে সারাদেশের মানুষ এখন এক হয়েছেন, আশা রাখছি আমরা সব ধরনের দুর্যোগ মোকাবিলা করতে পারবো। শুধু বন্যার মতো দুর্যোগ নয়, যে কোনো প্রয়োজনে আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে আছি।

রবিবার দুপুরে ফেনীর দাগনভূঞা এলাকায় ত্রাণ দিচ্ছিলেন এসব নির্মাতারা। সেখান থেকে মুঠোফোনে সাজিন আহমেদ বাবু চ্যানেল আই অনলাইনকে বলেন, ১২ জন রয়েছি। দাগনভূঞা উপজেলা থেকে ৭ কিলোমিটার ভিতরে পানির মধ্য থেকে এদিকে একটি বড় বিল্ডিংয়ে এসেছি।

Reneta

তিনি বলেন, এখানে ৭০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তারা অনেক কষ্টে রয়েছেন সেগুলো নিজ চোখে না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আমরা তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছি। পানি কম বেশি বোঝা যাচ্ছে না তবে যতটা ভিতরে যাওয়া যায় আমরা শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি।

তুহিন হোসেন বলেন, মানুষের কষ্ট দেখে অনেক মায়া লাগছে। একটি আশ্রয় কেন্দ্রে দেখলাম গর্ভবতী ও নবজাতকদের রাখা হয়েছে। সেখানে আমরা দুধ সরবরাহ করেছি। তবে এখানে এসে বুঝেছি, মানুষ সত্যি সত্যি মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন, বিপদ মোকাবিলায় সবাই এক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমেল হকতুহিন হোসেননাট্য নির্মাতাফেনীর বন্যাবন্যা ২০২৪বিকাশ সাহামুহাম্মদ মোস্তফা কামাল রাজমোহন খানমোহাম্মদ মোস্তফা কামাল রাজরাফাত মজুমদার রিংকুরাসেল আহমেদলিড বিনোদনসকাল আহমেদসাজিন আহমেদ বাবুসেতু আরিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT