অনেকদিন ধরে নির্মাণ থেকে দূরে আছেন ছোটপর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। নাটক নির্মাণ কমিয়ে তিনি ব্যবসায় ঝুঁকেছেন। এরমধ্যে মঙ্গলবার সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন বড়ছেলে, নেটওয়ার্কের বাইরে খ্যাত নির্মাতা আরিয়ান।
তিনি জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।
সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’ জানা গেছে, কনের নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
এক খুদে বার্তায় সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক আরিয়ান বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।








