চিরঘুমে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ও বিদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে ক’দিন আগে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপালিকে। কিন্তু শেষরক্ষা হয়নি। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রীর মা।
বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীপালি চক্রবর্তী।
বিদীপ্তা-সুদীপ্তা দুই বোনই বর্তমানে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত। তাদের বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যদুনিয়ার খ্যাতনামা মুখ। অন্যদিকে মা দীপালি চক্রবর্তী নিজেও একজন দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। ২০১৮ সালে প্রয়াত হন বিপ্লব চক্রবর্তী। এবার চিরঘুমে সুদীপ্তা-বিদীপ্তার মা দীপালি চক্রবর্তীও।







