চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঘের তীব্র শীতে আজও কাঁপছে দিনাজপুর

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১২:০৯ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

মাঘের শুরুতেই তীব্র শীতে কাঁপছে দিনাজপুর। এক নাগারে তৃতীয় দিনের মতো আজও দেশের সর্বনিন্ম তাপমাত্রা এ জেলায়। কয়েকদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। হিমেল বাতাস আর শীতে কাবু হয়ে পড়েছে মানুষ।

এতে স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কামাই-রোজগার কমে গেছে তাদের। গরম কাপড়ের অভাবে অনেকে খড়কুটো জ্বালিয়ে শরীরে উষ্ণতা নিচ্ছেন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, ‘আজ সোমবার (১৫ জানুয়ারি) জেলার তাপামাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এক নাগাড়ে তৃতীয় দিনের মতো আজও দেশের সর্বনিন্ম তাপমাত্রা এ জেলায়। আদ্রতা ৯৭ শতাংশ এবং বাতাসের গতি ০০ নটস। গতকাল রবিবার জেলায় তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা এক ডিগ্রি বাড়লেও হিমেল হাওয়া এবং বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহে কমেনি শীতের তীব্রতা।’

শীতের প্রকোপে বেড়েছে রোগবালাই। হাসপাতালগুলোতে রোগি সামলাতে হিমসিম খাচ্ছেন নার্স এবং চিকিৎসকরা।

দিনাজপুর জেলা সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এজন্য শিশু ও বয়স্কদের ঠাণ্ডা থেকে দূরে রাখাসহ সতর্কতা অবলম্বন করতে হবে।জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে শিশু ও বয়স্কদের বের না হওয়াই ভালো।

Reneta

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘শীত নিবারণে জেলার তেরো উপজেলার ১০৩টি ইউনিয়ন ও নয়টি পৌরসভার মাধ্যমে ইতোমধ্যে ৬২ হাজার ৩৮০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। জেলার চাহিদা অনুযায়ী আরো ৫০ হাজার পিস কম্বল এবং শিশুদের গরম কাপড় চেয়ে আজ সোমবার (১৫ জানুয়ারি) ত্রাণ মন্ত্রণালয়ে বিশেষ চাহিদা পাঠানো হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তীব্র শীতে কাঁপছে দিনাজপুরদিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরমাঘের শীত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কেউ নারীদের চাকরি দেবে না’, ভারতে ঋতুকালীন ছুটির আবেদন খারিজ

মার্চ ১৪, ২০২৬

তীব্র তেল সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে কিউবা

মার্চ ১৪, ২০২৬

মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমু

মার্চ ১৪, ২০২৬

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলার: পেন্টাগন

মার্চ ১৪, ২০২৬

ঈদ, চলচ্চিত্র, পরিবার ও শুরু করা ব্যবসা নিয়ে কথা বলেন চিত্রনায়িকা পরীমণি

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT