চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনপুরা’র পর সেলিমের নতুন ছবিতে আবারও দিলারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ১৯, জুন ২০২১
বিনোদন
A A

২০০৯ সালে মুক্তি পাওয়া সাড়া জাগানো বাংলা ছবি ‘মনপুরা’। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ছবিটি প্রশংসার পাশাপাশি আয়ের দিক থেকেও রেকর্ড করে। সেই ছবিতে নায়িকার দাদীর চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান।

এরপর গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছেন আরে দুটি চলচ্চিত্র। একটি স্বপ্নজাল, এবং অন্যটি মুক্তি প্রতীক্ষিত ‘পাপ-পুণ্য’। আবারও নতুন ছবি করতে যাচ্ছেন এই পরিচালক, মনপুরার পর যে ছবিতে আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চূড়ান্ত করেছেন গুণী অভিনেত্রী দিলারা জামানকে।

শনিবার দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে এসে তেমন ঘোষণাই দিলেন গিয়াসউদ্দিন সেলিম।

দিলারা জামানের ৭৯তম জন্মদিন শনিবার (১৯ জুন)। তাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ এই আয়োজনে দিলারা জামান ছাড়াও অতিথি ছিলেন পরিচালক সেলিম। জন্মদিনে স্মৃতি স্মরণের পাশাপাশি অনুষ্ঠানে ‘মনপুরা’ নিয়েও কথা হয় বিস্তর। বিশেষ করে দিলারা জামানের ঠোঁটে চন্দনা মজুমদারের গাওয়া ‘যাও পাখি বলো তারে’ মানুষের মুখে মুখে পৌঁছে যাওয়ার গল্পও করেন দিলারা-সেলিম।

দিলারা বলেন, সেই গানটির জন্য আমি বিখ্যাত হয়ে গিয়েছিলাম। এতো প্রশংসা পেয়েছি, বলার মতো না।

কথা প্রসঙ্গে সেলিম জানান, সম্ভবত আগামি আগস্ট থেকে আমি একটি নতুন সিনেমা করতে যাচ্ছি। আমি খুবই সৌভাগ্যবান যে, সেই ছবিতে দিলারা আপা অভিনয় করতে সম্মতি জানিয়েছেন। ৫/৬দিন আগে সেই চরিত্রটি নিয়ে তার সাথে কথা হয়েছে। আবারও তাকে আমরা একটি অসাধারণ চরিত্রে দেখতে পারবো।

Reneta

গিয়াসউদ্দিন সেলিম কোন ছবির জন্য দিলারা জামানকে চূড়ান্ত করেছেন, সেটা না জানালেও ধারণা করা হচ্ছে সেই সিনেমাটি হতে যাচ্ছে ২০১৯-২০ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান পাওয়া ‘কাজল রেখা’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল রেখাগিয়াসউদ্দিন সেলিমজন্মদিনদিলারা জামাননাটকপাপপুণ্যমনপুরালিড বিনোদনসিনেমাস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকিতে জেগে উঠলেন ‘মৃত’ নারী

মার্চ ১২, ২০২৬
ভারতের জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ছবি: সংগৃহীত।

কাশ্মীরে গুলি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লাহ

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবন ও আশপাশের সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা

মার্চ ১২, ২০২৬

বিশ্বকাপ খেলবে না ইরান, কী পদক্ষেপ নিতে পারে ফিফা?

মার্চ ১২, ২০২৬

সেদিন মাঠে ছিলেন প্রধানমন্ত্রীর সন্তান, আজ তিনিই প্রধানমন্ত্রী-মাঠে তার সন্তান

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT