চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনশনে ঠিকমতো ঘুম হচ্ছে না দীঘির! 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ৩১, মে ২০২২
বিনোদন
A A

শিশুশিল্পী থাকা অবস্থায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। বড় বেলায় নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। তবে দীঘির শুভাকাঙ্ক্ষীদের কথা, নায়িকা হিসেবে তার শুরুটা ‘সোনায় সোহাগা’ হয়নি! তাই সমালোচিত হতে হয়েছে দীঘিকে।

হয়তো তাই দীঘি বুঝে শুনে আগানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ছক কষে আগানোর প্রতিফলন হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। ২ জুন দেশিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। সুমন ধরের পরিচালনায় এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

ওয়েব ফিল্মে দীঘির চরিত্রটির নাম তুলি। এছাড়া আরও আছেন সাবেরী আলন, হিন্দোল রায়, মিলি মুন্সী।

গল্পের ধারণা দিয়ে চ্যানেল আই অনলাইনকে দীঘি বলেন, ভালোবাসে বিয়ে করে সংসার শুরু হয়। কিন্তু শ্বাশুড়ি কখনই বউকে মেনে নেয়নি। এরমধ্যে নানা রকম টানাপোড়েনে চলতে থাকে নতুন সংসার। একটা সময় দাম্ভিক শ্বাশুড়ি জিতেও হেরে যায়!

তুলি চরিত্রটি নিয়ে দীঘি জানান, এটি অনেকটাই তার সঙ্গে কিছুটা রিলেট করতে পারে। তুলি চঞ্চল প্রকৃতির মেয়ে, দীঘিও তাই। তবে পরবর্তীতে তুলির জীবনে কিছু পেইন আসে, সেটি ব্যক্তিজীবনে দীঘির অজানা ছিল। বললেন, চরিত্রে পেইন নিতে গিয়ে নিজেকে কিছুটা ভাঙতে হয়েছে। যে টিমের সঙ্গে কাজ করেছি তারা না থাকলে হয়তো চরিত্রটা ঠিকমত দিতে পারতাম না।

‘আমি যা দিয়েছি, পুরোটাই পরিচালক আমার থেকে আদায় করে নিয়েছেন। সহশিল্পী ইয়াশ এক কথায় অসাধারণ সহযোগিতা পরায়ণ সহশিল্পী ছিল। সে এতো ভালো ন্যাচারাল অভিনয় করে, আমি মাঝে মাঝে ভয় পাচ্ছিলাম। আমি নিজের সেরা অভিনয় দেয়ার জন্য যা করা লাগে সেভাবেই করেছি। যতটুকু কষ্ট করেছি তার চেয়ে বেশি কাজটা উপভোগ করেছি।’

Reneta

‘শেষ চিঠি’র মাধ্যমে প্রথমবার ওয়েব দুনিয়ার অভিষেক হতে যাচ্ছে দীঘির। তিনি বলেন, দৈনন্দিন সাংসারিক জীবনে একজন মেয়ের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো রোমান্টিক ও নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর টিজার প্রকাশের পর সকলের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এটা আমার জন্য ব্লেসিং। এ কারণে কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড।

দীঘি আরও বলেন, ওয়েবে আমার প্রথম ডেবিউ হচ্ছে। এ কারণে চ্যালেঞ্জ অনেক। কিছুটা টেনশনও হচ্ছে। আমার কাজের প্রতি মানুষের যে প্রত্যাশা জানি না কতখানি পূরণ করতে পারবো। তবে আমি যথা সাধ্য চেষ্টা করেছি। ওয়েবে এখন অনেকেই খুব ভালভাবে কাজ করছেন। সেখানে আমি কতটা দিতে পেরেছি সেটা নিয়েও টেনশনে আছি, এর কারণে ঠিকমত ঘুম হচ্ছে না!

পরিচালক সুমন ধর বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভিন্ন ধর্মী কনটেন্ট দেখার জন্য আমাদের দেশিয় দর্শকও ওটিটিতে ঝুঁকছেন। ‘শেষ চিঠি’র মাধ্যমে চেষ্টা করেছি দর্শকদের নতুন গল্প উপহার দেয়ার।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানওটিটিওয়েব ফিল্মচরকিদীঘিপ্রার্থনা ফারদিন দীঘিমিলি মুন্সীলিড বিনোদনসুমন ধরহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT