চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে পারিশ্রমিক জটিলতাকে ‘লজ্জাজনক’ বললেন সুজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলের চলতি আসরে শুরুর দিকে টিকিট নিয়ে বিতর্ক। পরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা এবং নানা অনিয়ম নিয়ে শুরু থেকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে আলোচনায়, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। যদিও পরে সেটির সমাধান হয়েছে। এমন ঘটনাকে ‘লজ্জাজনক’ বলছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।

চট্টগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পাশাপশি টিকিট কেন্দ্রিক বিতর্ক নিয়েও কথা বলেছেন খালেদ মাহমুদ।

‘বিপিএলে ছয় ম্যাচ হওয়ার পর একটা দল বলছে তারা (খেলোয়াড়) আর খেলবে না। কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক। ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা হচ্ছে, বিসিবির বিপিএল গভর্নমেন্ট বডির কাজটা কী তাহলে? একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগবে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনব কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি স্পন্সর পেতেও পারেন, নাও পেতে পারেন।’

টিকিট সংক্রান্ত বিতর্ক নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। টিকিট নিয়ে সংকট, মানুষের চেঁচামেচি, বাংলাদেশের মানুষ কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে? রিকশাওয়ালা কি অনলাইনে টিকিট কাটতে পারবে, সে খেলা দেখবে না? আমরা তো এখনও ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাইনি। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। কালোবাজারি বন্ধ করতে গিয়ে এটা করবেন তো সেই কালোবাজারি বন্ধ করতে পারলেন?’

মাঠের লড়াইয়ে অবশ্য খালেদ মাহমুদ সুজনের অধীনস্ত ঢাকা ক্যাপিটালসের অবস্থা শোচনীয়। আসরে এপর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। নিজ দলের এমন ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না খালেদ মাহমুদ।

‘এটা স্কুল ক্রিকেট না যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। এমন না যে ট্রেনিং কম হয়েছে, সেটাও না। বুঝতে পারছি না আসলে কেনো এমন হচ্ছে। হতাশ আসলে। আমাদের বিদেশি খেলোয়াড়ের কোয়ালিটি মানসম্মত নয়, না ফাস্ট বোলার না স্পিনার। মোমেন্টামটা ছুটল, আর ওইখান থেকে আমরা কামব্যাক করতে পারছি না। প্রতিদিন হারছেন, এখান থেকে মোটিভেট করা যে কতটা কঠিন, আমি জানি আসলে।’

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামঢাকাবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টসসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

মনিরা মিঠুর ছেলেকে ‘বেধড়ক মারধর’ এর ঘটনায় যা জানা গেল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ হত্যায় অভিযুক্তকে দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার করে ফেরত পাঠাল ভারত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজানের শুরুতেই মাংসসহ খাদ্যসামগ্রীর দাম বাড়তি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ঈদের আগেই ফ্যামিলি কার্ড দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT