চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ রানে মেট্রোর কাছে তারকাসমৃদ্ধ খুলনার হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে আবারও হেরেছে খুলনা বিভাগ। ঢাকা মেট্রোর কাছে তারকাবহুল খুলনা হেরেছে ৬ রানে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে ঢাকা মেট্রোর। দারুণ বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম।

সিলেট একাডেমি গ্রাউন্ডে টসে হারা নাঈম শেখের মেট্রো আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে। জবাবে নুরুল হাসান সোহানের দল ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে নির্ধারিত ওভার শেষ হয়। মেট্রো জয় পায় ৬ রানে। তিন জয়ে ছয় পয়েন্টে সবার উপরে উঠেছে দলটি।

ঢাকা মেট্রোর ওপেনার ইমরানুজ্জামান সর্বোচ্চ ৪৬ রান করেন। ২৬ রান আসে শামসুর রহমান শুভ’র থেকে। ২৫ রান করেন অধিনায়ক নাঈম শেখ। খুলনার মেহেদী হাসান রানার নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আল আমিন হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সদ্য এশিয়া কাপ জিতে আসা খুলনার আজিজুল হাকিম তামিম দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে জিয়াউর রহমানের থেকে। এছাড়া নাহিদুল ইসলাম ১৬ রান করলেও তা দলের জন্য পর্যাপ্ত ছিল না, দল হারে ৬ রানে।

মেট্রোর আলিসের ৩ উইকেটের পর রাকিবুল ইসলাম ২টি ও মারুফ মৃধা ও আবু হায়দার রনি। এ নিয়ে ৩ ম্যাচে এ জয় ও দুই হারে টেবিলের সাতে আছে নুরুল হাসান সোহানের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজুলআলিসখুলনাঢাকা মেট্রোমেহেদী রানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দুই শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিনেতা শামস সুমনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

মার্চ ১৭, ২০২৬

বিসিবি নিয়ে বিভিন্ন অভিযোগে এনএসসির তদন্তের যে কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬

‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়ার ঝুঁকিতেও ছিলেন সালমান

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেরিলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পূজা চেরি

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT