চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা ড্রিম’ দর্শকেরও গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত প্রসূন রহমানের স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’।

যা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আসছে শুক্রবার (২২ অক্টোবর)। রাজধানীর প্রধান প্রধান প্রেক্ষাগৃহ সহ বেশকিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ক্ষণ গুনছে।

নির্মাতা প্রসূন রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর দুই শাখা, যমুনা ব্লকবাস্টার ও শ্যামলী সিনেমা হল সহ নারায়ণগঞ্জের সিনেস্কোপ -এ ইতোমধ্যে ‘ঢাকা ড্রিম’ মুক্তি চূড়ান্ত হয়েছে। মোট কতোটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেটা বৃহস্পতিবার চূড়ান্ত হওয়া যাবে।

এদিকে সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ‘ঢাকা ড্রিম’ এর দুই অভিনেতা শাহাদাত হোসেন ও পূর্ণিমা বৃষ্টিকে নিয়ে নির্মাতা প্রসূন রহমান এসেছিলেন চ্যানেল আইয়ে। অংশ নিয়েছেন নিয়মিত লাইভ শো ‘তারকা কথন’ এ।

সিনেমাটি নিয়ে প্রসূন বলেন, ‘উন্নত জীবনের সন্ধানে অসংখ্য কারণে আমাদের অনেকের ঢাকা শহরে আসতে হয়। এরমধ্য থেকে আমরা দশটি উল্লেখযোগ্য কারণ ‘ঢাকা ড্রিম’ সিনেমায় দেখানোর চেষ্টা করেছি।’

বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসছেন, এবং প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এই শহরে এসেছেন। সেইসব স্বপ্নগুলোই ক্যামেরার চোখ দিয়ে দেখবার চেষ্টা আছে এই সিনেমায়। এমনটাই জানালেন নির্মাতা।

Reneta

এই সিনেমায় পারুল নামের একটি চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এই ছবিতে অভিনয় করার বিষয়টি জীবনের অন্যরকম অভিজ্ঞতা বলে মনে করছেন এই অভিনেত্রী। জানান, যখন আমরা ‘ঢাকা ড্রিম’ এর শুটিংয়ে যাই তখন আমাদের মনে হচ্ছিলো না যে এটা অন্য কারো গল্প, মনে হয়েছে আমার নিজের গল্প। এটা সবার গল্প। মুক্তির পর দর্শক দেখলে বুঝবে, এটা তাদেরও গল্প।

ঢাকা শহর নিয়ে ট্রিলজি নির্মাণের পরিকল্পনা আছে বলেও এসময় জানান নির্মাতা প্রসূন রহমান। এরপরের সিক্যুয়াল ‘লাভ ইউ ঢাকা’ নামে করার কথাও জানান তিনি।

যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়াদের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।

ছবিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা‌ এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল্লাহ রানাআরশ খানইকবাল হোসেনজয়ীতা মহলানবীশঢাকা ড্রিমনাইরুজ সিফাতপূর্ণিমা বৃষ্টিপ্রসূন রহমানমনিরা মিঠুলিড বিনোদনশাহরিয়ার সজীবশাহাদাত হোসেনসিনেমাসুজাত শিমুলহিন্দোল রায়
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT