চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচকদের নজরে আছেন নাসির?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: একটা সময় দেশসেরা ফিনিশারের তকমা পেয়েছিলেন নাসির হোসেন। সুসময়টা দ্রুতই ফুরিয়ে গেছে। ২০১৮ সালের পর আর ডাক পাননি জাতীয় দলে। বিপিএলের গত আসরে দল পাননি ফিটনেস ভালো না থাকায়। এবার সরাসরি অধিনায়কের ভূমিকায় এ অলরাউন্ডার।

ঢাকা ডমিনেটরসকে নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি রানও করছেন। বিপিএলের নবম আসরে সবচেয়ে ধারাবাহিক তিনি। ৫ ম্যাচে ২১৫ রান করেছেন। যা আসরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। বেশি যেটি চোখে পড়ছে তা হল ধারাবাহিকতা। ৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬* -ইনিংসগুলো দেখে বাহবা দিচ্ছেন সবাই। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভূয়সী প্রশংসা করেছেন নাসিরের ব্যাটিংয়ের। সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও।

তবে নাসির নির্বাচকদের নজরে এসেছেন কতটা? জানা গেল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর।

টি-টুয়েন্টি দলে এখনও ফিনিশারের অভাবটা রয়ে গেছে। নুরুল হাসান সোহান প্রত্যাশা মেটাতে পারছেন না। তাতে কী নাসিরের সুযোগ তৈরি হতে পারে- মিনহাজুল আবেদীন নিরাশ করেননি।

‘অনেকদিন পর এসেছে। খেলছে। ভালো খেলছে। ওকে(নাসির) আগে খেলতে দেন। থিতু হতে হবে একজন খেলোয়াড়কে। অনেকদিন পর এসে পারফর্ম করা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। কামব্যাক করেছে সে। ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকলে অবশ্যই চিন্তা করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ডমিনেটর্সনাসিরবিপিএল-২০২৩বিসিবিমিনহাজুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT