চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। একইসঙ্গে সারাদেশে প্রতিষ্ঠানটির সব শ্রমিকের পক্ষ থেকেও বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

অবরোধ কর্মসূচিতে কুমিল্লা ইপিজেডে কর্মরত নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না।

শ্রমিকদের এই কর্মসূচির ফলে পদুয়ার বাজার অংশে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালক। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটেও অবরোধ চলছিল।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, শ্রমিকরা দীর্ঘ সময় ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে দ্রুত সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপরিশোধের দাবিবকেয়া বেতন
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে নাস্তানাবুদ করেছে বায়ার্ন, টেনেটুনে জয় আর্সেনালের

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বিল আকারে পাস অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ

এপ্রিল ৮, ২০২৬

সৌদি আরবে ভ্রমণ ও হজ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT