চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ ভালো গল্প লিখুক, শাকিবের সঙ্গে কাজ করবো: দেব

দেবের চাওয়া-বাংলাদেশ-ইন্ডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বিনোদন
A A

শাকিব খান বাংলাদেশের মেগাস্টার। এদেশে তার সমকক্ষ কেউ নেই। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে দেব পশ্চিমবঙ্গের সুপারস্টার। বাংলাদেশেও তার পরিচিত রয়েছে।

দুই বাংলার সিনেমাপ্রেমীরা প্রায়ই আক্ষেপ করে বলেন, শাকিব ও দেব-কে যদি একই সিনেমায় পাওয়া যেত! দর্শকদের কাছে, এই স্বপ্ন অনেকটাই অধরা!

আদৌ শাকিব খান ও দেব-কে দুই একসঙ্গে স্ক্রিন ভাগাভাগি করা সম্ভব? এমন প্রশ্ন ছিল দেব’র কাছে। উত্তরে দেব বললেন, কেন নয়! কেউ আমাদের জন্য ভালো গল্প লিখুক। যেটা আমাদের দুজনের পছন্দ হবে। তাহলে শাকিবের সঙ্গে আমি করবো। আমার কোনো সমস্যা নেই।

সম্প্রতি দেব অভিনীত ‘খাদান’ ছবির প্রিমিয়ার হয় দুবাই-তে। সেখানে উপস্থিত থেকে প্রিমিয়ার শেষে হাসিমুখে দেব এই ইচ্ছে পোষণ করেন।

ইতোমধ্যে নিজের সিনেমাগুলো অফিসিয়াল রিলিজের মাধ্যমে দিয়ে রীতিমত বিশ্বজয় করেছেন শাকিব খান। তার প্রিয়তমা, রাজকুমার, তুফান পরপর তিন ছবি গ্লোবাল মার্কেটে রেকর্ড পরিমাণে সাফল্য এনে দিয়েছে। বলা যায়, ভিনদেশী পরিবেশকরা বাংলা ছবি মানেই শাকিবের ছবির অপেক্ষায় থাকেন। আগামী ঈদে নতুন ছবি ‘বরবাদ’ দিয়ে আবারও গ্লোবাল মার্কেট বাজিমাৎ করতে পারেন শাকিব, এমন ধারণা সংশ্লিষ্টদের।

এদিকে, শুধু দেবের ছবি নয়, পশ্চিমবঙ্গের বাংলা ছবি বলিউড ও তামিল-তেলেগুর দাপটে কোণঠাসা হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গেও ওতটা সুবিধা করতে পারে না; তাই গ্লোবাল মার্কেট থেকে কলকাতার বাংলা ছবি অনেকটা পিছিয়ে রয়েছে। তবে দেব তার ‘খাদান’ প্রথমবার দুবাই’এ মুক্তি দিলেন।

Reneta

সেখানে দেব গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমবঙ্গ থেকে খাদান-এ অনেক ভালোবাসা পেয়েছি। আশা করছি, দুবাইয়ের দর্শকরা ভালোবাসা বজায় রাখবেন।

দেবযোগ করেন, ইন্ডিয়া-বাংলাদেশ দুদেশের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি প্রার্থনা করি যা কিছু হোক না কেন, এই সম্পর্ক যেন আগামীতে অটুট থাকে। দুদেশের মধ্যে সিনেমা আনা-নেয়ায় যে চুক্তি রয়েছে সেটা যদি আরও সহজ করা যায়, তাহলে মধ্যে দুইবাংলার ছবি দুই বাংলাতে আরও সহজে রিলিজ করা যাবে।

দর্শকদের উদ্দেশ্য দেব বলেন, দুই বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলছি, সিনেমা দেখা বন্ধ করবেন না। আপনারা দেখলে আরও বড় সিনেমা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: দেবলিড বিনোদনশাকিব খানশাকিব খান দেব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT