উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে শেরপুর এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই ও চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে ২০টির বেশি গ্রাম বন্যা কবলিত।







