চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন জুয়ায় গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনলাইন বাজি ধরে গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকারও বেশি মূল্যের ২ হাজার ৭৮০ গ্রাম স্বর্ণালঙ্কার আত্মসাৎ করার অভিযোগে বেঙ্গালুরু ব্যাংকের ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ব্যাংকের চিফ ম্যানেজার গিরিনগর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি উচ্চতর কর্তৃপক্ষকে না জানিয়ে ব্যাংক লকার থেকে গ্রাহকদের ২ হাজার ৭৮০ গ্রাম স্বর্ণের অলঙ্কার বের করে একটি ফাইন্যান্স কোম্পানির কাছে বন্ধক রেখেছিলেন।

বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি অনলাইন বাজি ধরে এই অর্থ ব্যয় করেছেন।

পুলিশ কমিশনার (দক্ষিণ) লোকেশ বি জগলসার জানান, ‘এই মামলায় অভিযুক্ত ডেপুটি ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা স্বর্ণ উদ্ধারের চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।’

Reneta

তিনি আরও বলেন, ‘আমরা অর্থদাতাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না। আমরা আদালতে যাব এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব। এ বিষয়ে আরও তদন্ত চলছে।’

পুলিশ গ্রাহকদেরকে তাদের ব্যাংক লকারে রাখা অলঙ্কারের নিরাপত্তা এবং অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেপুটি ব্যাংক ম্যানেজার গ্রেপ্তারস্বর্ণ আত্মসাৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT