চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৯:৪২ পূর্বাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। দুই আসনে মোট আটজন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া তার দপ্তরের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ৪১ হাজার ৫৫৬। এখানে তিনজন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন-বাসদ (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান (কাঁচি প্রতীক)। তিনি পেয়েছেন ৬১৭ ভোট। বাসদ প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ (মই প্রতীক)। তিনি পেয়েছেন ৫৭৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা (ঘোড়া প্রতীক)। তিনি পেয়েছেন ১৩ হাজার ২৮৬ ভোট।

এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা প্রধান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট। এখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ২৫ শতাংশ।

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৫৮ হাজার ১৬০। এখানে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ (ঈগল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৫৫৫ ভোট, যা প্রয়োজনীয় সীমার নিচে থাকায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এই আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল বারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম সবুজ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। এখানে ভোটের হার ছিল ৭৩ দশমিক ৪৩ শতাংশ।

Reneta

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

ফলাফলে দেখা যাচ্ছে, জয়পুরহাটের দুই আসনে প্রধান দুই দলের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল। অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় চারজনের জামানত হারানোর ঘটনা ঘটেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন কমিশনভোটযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT