চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বছরের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু নিয়ে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ১১ দিনে মোট ৫৭৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা বিভাগে ৯ জন করে ১৮ জন ছাড়াও রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন।

Reneta

অন্যদিকে বছরের প্রথম ১০ দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০১, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, বরিশাল বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুমৃত্যুশনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

মার্চ ৫, ২০২৬

ঈদযাত্রায় ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

মার্চ ৫, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন আইন উপদেষ্টা নিয়োগ

মার্চ ৫, ২০২৬

সাকিবকে ফেরাতে যৌথভাবে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি: আসিফ আকবর

মার্চ ৪, ২০২৬

পরিবার নিয়ে দুশ্চিন্তার মাঝেই এশিয়ান কাপে ব্যস্ত যুদ্ধবিধ্বস্ত ইরানের মেয়েরা

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT