চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেনা পাওনা’য় মুগ্ধ দর্শক, চাহিদায় বাড়ছে এপিসোড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

ধারাবাহিক নাটক থেকে দর্শক অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছিল। বিগত কয়েক বছরে অসংখ্য ধারাবাহিকের ভিড়ে দর্শকরা পছন্দ করেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ফ্যামিলি ক্রাইসিস’, কাজল আরেফিম অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’, মাবরুর রশিদ বান্নাহর ‘বদমাইশ পোলাপাইল’-এর মতো বিভিন্ন জনরার নাটকগুলো।

সম্প্রতি নতুন করে আবার দর্শক দেখতে শুরু করেছে কেএম সোহাগ রানা পরিচালিত ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘দেনা পাওনা’। সিনেমাওয়ালার প্রযোজনায় নির্মিত এ নাটক এখনও পর্যন্ত ১৮ এপিসোড প্রকাশিত হয়েছে। শুরু থেকে প্রতিটি পর্বই দর্শকদের আকর্ষণ কেড়েছে।

এ কারণে দর্শক বলছে, ফ্যামিলির সাথে দেখার জন্য পারফেক্ট নাটক হচ্ছে ‘দেনা পাওনা’। নাটকের বিভিন্ন চরিত্রে আছেন শহিদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, ডাক্তার এজাজ, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এমএনইউ রাজু, এবি রোকন, অনিক প্রমুখ।

প্রতি মঙ্গলবার ও বুধবার দুপুরে সিনেমাওয়ালার ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মিলিয়ন মিলিয়ন দর্শক এ নাটকটি উপভোগ করছেন।

পুরোপুরি ফ্যামিলি সেন্টিমেন্টের গল্পে ‘দেনা পাওনা’র বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়াতে সয়লাব। ইউটিউব ও ফেসবুক থেকে নাটকটি দেখে হাজার হাজার দর্শক প্রতিনিয়ত নির্মাণ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছেন।

কেউ কেউ বলছেন, ‘দেনা পাওনা’র মতো নাটকের মাধ্যমে ৯০ দশকের সোনালী অতীতের পারিবারিক ইমোশনের গল্প ফিরে আসছে।

Reneta

সপ্তম এপ্রিসোড দেখে তায়েব আহমেদ নামে একজন লিখেছেন, এ নাটকের পর্বগুলো যতবার দেখি ততবারই মা বাবা-কে মিস করি। আজ তারা মৃত, সত্যি চোখে পানি আসে। নির্মাতাকে ধন্যবাদ এতো অসাধারণভাবে পরিবারের গল্প ফুটিয়ে তুলেছেন।

বার এপিসোড দেখে নিয়ামত মোল্লা নামে একজন লিখেছেন, প্রতি সপ্তাহে দরকার পরলে ১ পর্ব করে দেন। কিন্তু সেটা ১ ঘণ্টা সময়ের পর্বে দেন। ২০ মিনিটের পর্ব দেখলে আফসোস লাগে। শেষ হলে মনে হয় কেন এত দ্রুত শেষ হলো?

বিভিন্ন এপিসোডের কমেন্ট বক্স দেখলে দর্শকের মন্তব্যে দেখা যায় তারা বলছেন, বাস্তব জীবন নিয়ে অসাধারণ নাটক ‘দেনা পাওনা’।

নাটকটির পরিচালক কেএম সোহাগ রানা জানান, ‘দেনা পাওনা’ নিয়ে শুরুতে প্ল্যান ছিল আট পর্বে একটি সিজন বানানোর। কিন্তু দর্শকদের চাহিদার কারণে এপিসোড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দর্শকরা চাচ্ছেন বলে আমরা প্রতিটি এপিসোড আরও ভালো করে করার চেষ্টা করে যাচ্ছি। দর্শক না চাইলে হয়তো আট পর্বেই স্টপ করে দিতে হতো।

পরিচালক সোহাগ বলেন, পারিবারিক গল্পগুলো দর্শকরা খুব সহজেই কানেক্ট করেছেন। আসলে আমাদের পরিবারের মধ্যে যা কিছু হচ্ছে, সেখান থেকে সুখ-দুঃখ, ভালো-মন্দ, ক্রাইসিস সম্পর্ক এগুলো এতে দেখাচ্ছে। অনেক দর্শক নাটকটি দেখে বলছেন, পরিবারের সঙ্গে যে ভুলগুলো করেছে এগুলো করা উচিত হয়নি। এতে করে পারিবারিক সম্পর্ক মজবুত হচ্ছে।

এর আগে পারিবারিক আবেগ অনুভূতির গল্পে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ‘ফ্যামিলি ক্রাইসিস’ বানিয়ে সাড়া ফেলেছিলেন। ওই নাটকে তার সহকারী ছিলেন সোহাগ। তিনি বলেন, বসের ফ্যামিলি ক্রাইসিসের পর ‘দেনা পাওনা’-ও দর্শক দেখছে। আসলে আমরা ভিউ এর জন্য কিছু করতে হবে এটা না ভেবে সুন্দর গল্প নিয়ে কাজ করছি, এতে করে মানুষ যেমন পছন্দ করছে, তেমনই ভিউতেও আটকাচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিকঅ্যালেন শুভ্রএবি রোকনএমএনইউ রাজুডাক্তার এজাজদেয়া পাওয়ামনিরা মিঠুমুসাফির সৈয়দ বাচ্চুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশিল্পী সরকার অপুসিনেমাওয়ালাসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT