চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায়ের প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন
১১:১৫ অপরাহ্ন ২৯, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে, গুম-গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলার প্রত্যাহার এবং নিহতদের বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছেন শাবিপ্রবিসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় শিক্ষার্থীরা শাবিপ্রবির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এর আগে দুপুর আড়াইটা থেকে তারা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন।

এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সুরমা এলাকার দিকে যান। তারপর আবার বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন এবং বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে তাদের বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশ শেষে বিকেল ৪টা ৩০ এর দিকে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে আবার  শহরের সুরমা এলাকার দিকে চলে যান এবং সেখানে গিয়ে তাদের মিছিল শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ ‘খুন হয়েছে আমার ভাই, পুলিশ তোদের রক্ষা নেই,’ ‘আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই,’ ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই,’ ‘আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব চাই,’ ‘আবু সাঈদ শহীদ কেন, প্রশাসন জবাব চাই,’ ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, স্বৈরাচরের গদিতে আগুন জ্বালাও একসাথে,’ ‘এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়,’ ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,’ ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার,’ এরকম নানা প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই স্বৈরাচার সরকার আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের একজন ভাইও বেঁচে থাকবে ততদিন এই স্বৈরাচার সরকারের কোন ছলচাতুরী কাজে আসবে না।

Reneta

তিনি বলেন, যারা আবু সাঈদ ভাইকে, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই রদ্রসহ সকল সহযোদ্ধা ভাইদের যারা গণহারে হত্যা করেছে তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা খুনির কাছে খুনের বিচার চাই না। খুনির কাছে খুনের বিচার চাওয়ার জন্য আসি নাই।

ফয়সাল বলেন, যদি আমাদের ৯ দফা দাবি সরকার মেনে না নেয় শিক্ষার্থীরা এক দফা দাবি দিতে বাধ্য হবে। এক দফা দাবি দিলে আর পালানোর সুযোগ পাবেন না।

বিক্ষোভ মিছিলে শাবিপ্রবির পাশাপাশি সিলেটের মুরারিচাদ কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সরকারি কলেজ, মদনমোহন কলেজসহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা আন্দোলনছাত্র আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমহাসড়ক অবরোধশিক্ষার্থীদের বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT