চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ের ঘটনায় ইবি’তে বিক্ষোভ মিছিল

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৮:২৯ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৪
কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A

খাগড়াছড়ির মধুপুর, দীঘিনালা ও রাঙামাটিতে হামলা, ঘরবাড়ি-দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ঠিক কতবার স্বাধীন হলে পাহাড়ের শান্তি ফিরবে?’; ‘পাহাড়ের সেনা ব্যারাকে পাঠাও’; ‘পর্যটনের নামে ভূমি দখল বন্ধ কর’; ‘এক দেশে দুই নীতি মানিনা মানবো না’; ‘পাহাড়ে আগুন কেন? সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে’; ‘বিচ্ছিন্নতাবাদী নয় সম্পৃক্ত হতে চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এসময়ে সমাবেশে অবস্থানরত বক্তারা বলেন, অনেকেই মনে করে যে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই, ব্যাপারটা সত্য নয়। আমরা বাংলাদেশের সাথে থেকেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চাই। বিভিন্ন সময় পাহাড়ের বসবাসকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে যেটা সত্যি নয়। বরঞ্চ আদিবাসীদের জমি নিয়ে সেখানে বাঙালীদের আবাসন করা হয়েছে। আমাদের অনেকেই এখনো ভারতের শরণার্থী হিসেবে বাস করে। আমরা কোনভাবে জুমল্যান্ড গঠনের পরিকল্পনা করছি না।

তারা আরও বলেন, ইতিপূর্বে আমরা বাঙালি সরকারের সাথে একটি শান্তি চুক্তি করেছিলাম যেটা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে চুক্তি স্বাক্ষরের দীর্ঘদিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত চুক্তির ধারাগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ছিলাম না। উপরন্ত পাহাড়ে যে সেনা শাসনের নামে নির্যাতন চলে, আমরা তার বিরুদ্ধে ছিলাম। আমরা পাহাড় অস্থিতিশীলকারীদের বিচার চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামি বিশ্ববিদ্যালয়পাহাড়ে সাম্প্রদায়িক হামলাবিক্ষোভ-মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ হাজার ডলারের মার্কিন ভিসা বন্ড তালিকায় নতুন ১২ দেশ

মার্চ ১৯, ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলার

মার্চ ১৯, ২০২৬

বার্সা যেভাবে উন্নতি করছে দেখে ভালো লাগে: ফ্লিক

মার্চ ১৯, ২০২৬

কাতার-সৌদিতে জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, জটিল হচ্ছে পরিস্থিতি

মার্চ ১৯, ২০২৬

ঈদযাত্রায় চাঁদপুর লঞ্চ ঘাটে স্বস্তিতে যাত্রীরা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT