চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
১০:৪১ অপরাহ্ন ২১, অক্টোবর ২০২৪
শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ এবং যুবলীগের হামলা ও শিক্ষার্থীদের আহতের প্রতিবাদে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে যেয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এসময় ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াশিরুল কবীর সৌরভ, সায়েম আহমেদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এতে শিক্ষার্থীরা ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; একশন একশন, ডাইরেক্ট একশন; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান; চবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই; আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করো করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, আনসার, আইনজীবীসহ বিভিন্ন উপায়ে আমাদের বিপ্লবকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের দালাল রাষ্ট্রপতি চুপ্পু আমাদের বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি ভুল করে অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করেছে। এ সরকারকে অবৈধ সরকার হিসেবে আখ্যা দেয়ার একটি ষড়যন্ত্র চলছে। অবৈধ রাষ্ট্রপতিকে অনতিবিলম্বে তার পদ থেকে বিতাড়িত করতে হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই সন্ত্রাসী সংগঠনকেও বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ছাত্রলীগের হামলার প্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT