রাজনৈতিক জবাবদিহিতার অভাবে অর্থনীতি ডুবতে বসেছে, সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এই মুহুর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মনে করেন অর্থনীতিবিদদের একাংশ। নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় তারা অভিযোগ করেন, সরকার অপতথ্য দিয়ে একটা ভাষ্য তৈরি করে তা প্রচারে গণমাধ্যমকে বাধ্য করছে। এর মাধ্যমে মানুষ ভুলভাবে আশাবাদী হচ্ছে, তবে শেষ পর্যন্ত সেই আশাবাদই নাগরিকদের হতাশাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আলোচকরা।






