চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ পলিথিন ব্যবসায়ী মুরাদকে গ্রেফতারের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৪
অপরাধ
A A

রাজধানীর চকবাজারস্থ ইমামগঞ্জের অবৈধ পলিথিন ব্যবসায়ী আমিনুল হক মুরাদকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, রাজধানীর চকবাজারের ইমামগঞ্জের আতঙ্ক আমিনুল হক মুরাদ ওরফে ‘গুন্ডা’ মুরাদ। সে দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের কারবার করে আসছে। সে পলিথিন উৎপাদন সারাদেশে সরবরাহ করে। ব্যবসাকে পাকাপোক্ত করতে দীর্ঘদিন ধরে ভাড়া করা গুন্ডাবাহিনী লালন-পালন করে। তার মালিকানাধীন মধুপুর এবং নিউ রহমানীয়া ট্রান্সপোর্টের বিরুদ্ধে সারাদেশে পরিবেশ আইনে একাধিক মামলা রয়েছে।

বক্তরা বলেন, দেশের কোথাও অবৈধ পলিথিনের গাড়ী আটক হলে মুরাদের গুন্ডাবাহিনী স্থানীয় লোকজনকে ধরে নিয়ে তার টর্চার সেলে নির্যাতন করে এবং মামলা দেয়। সম্প্রতি চকবাজারের বাল্লু রোডের, চুন্নু মিয়ার গলির ভাড়াটিয়া সোহেল নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করে এবং গুলি করে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।

মানববন্ধনে ভুক্তভোগী সোহেল জানান, গত পহেলা ফেব্রুয়ারি রাত ১টা ১০ মিনিটে মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আমার বাচ্চার কাছ থেকে বাসায় ফিরছিলাম। চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের সামনে আসতেই মুরাদের লোকজন আমায় ধরে নিয়ে যায়, ফর্মা বলে গালি দিয়ে মুরাদ ও তার লোকজন হকিস্টিক ও কোদালের হাতল দিয়ে এলোপাথারি আঘাত করে। তারাই আবার মিটফোর্ড হসপিটালে নিয়ে চিকিৎসা করায়। চিকিৎসা কাগজপত্র তারা রেখে দেয়। আর একথা কাউকে জানে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা নেই।

আমার স্ত্রী লাকি আক্তার চকবাজার থানায় মামলা করেন। মামলার পর গুন্ডা মুরাদ পলাতক। তাকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পরিবেশের আইনে মামলা রয়েছে বলে জানতে পারি।

Reneta

মানববন্ধনে ভুক্তভোগী সোহেলের স্ত্রী লাকী আক্তার বলেন, আমার স্বামীর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি ন্যায্য বিচার দাবি করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সোহেল ও তার স্ত্রী লাকি আক্তার, স্থানীয় এলাকাবাসী রহমান হাজী, আব্দুর রহিম, শেফালী বেগম, শরীফা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পলিথিনপলিথিন মুরাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT