চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি

সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ০১, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আজ ১ আগস্ট বিকেলে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচিতে সংস্কৃতিজনেরা বলেছেন, সরকার এই নির্মম পরিস্থিতির দায় এড়াতে পারে না। সরকারকেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

‘সকল হত্যাকাণ্ডের বিচার চাই, হত্যাকারীর ক্ষমা নাই’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ড, নাশকতা ও অগ্নিসংযোগের বিচার নিশ্চিত করে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাত সৃষ্টি করা উচিত হয়নি বলে মন্তব্য করে তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দিতে হবে। দেশের সব ক্ষেত্রে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনারও তাগিদ দেন সংস্কৃতিজনেরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে কর্মসূচিতে প্রারম্ভিক বক্তৃতা করেন দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর ফেডারেশনটির সাধারণ সম্পাদক মো: আহ্কাম উল্লাহ্। বক্তৃতা করেন বরেণ্য সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডি অধ্যাপক নিসার হোসেন, নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি ড. নিগার সুলতানা, যাত্রাশিল্পী সংসদ এর সভাপতি মিলন কান্তি দে, চারুশিল্পী সংসদ এর সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশন এর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, বাংলাদেশ পথনাটক পরিষদ এর সভাপতি মিজানুর রহমান এবং অন্যরা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৃতীয় পক্ষ নৈরাজ্য চালিয়েছে উল্লেখ করে তারা বলেন, সরকারের আরও দক্ষতার পরিস্থিতি মোকাবেলা করতে পারা উচিত ছিল। ভবিষ্যতে সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

কোটা আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে কর্মসূচির শুরুতে এক মিনিট নীরবত পালন করা হয়। ‘আগুনের পরশমণি’ গান পরিবেশন করেন শিল্পীরা। মুক্তিযুদ্ধে কবিতা আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম।

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা আন্দোলনকোটা সংস্কার আন্দোলনসম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT