চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময় টিভির সাংবাদিকদের ওপর কোটাবিরোধীদের হামলায় নিন্দা ও শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ন ১২, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর শাহবাগে কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার ত্বোহা খান তামিম ও জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের হামলার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যখন কোনো সাংবাদিক হামলার শিকার হন তখন তা মেনে নেয়া যায় না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সাংবাদিক সমাজ ‘সন্ত্রাসীদের মতো আচরন’ প্রত্যাশা করে না। তাই স্বাধীনভাবে যেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা সংশ্লিষ্ট সকল মহলকেই নিশ্চয়তা দিতে হবে।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সাংবাদিক সমাজ রাজপথে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে নামতে বাধ্য হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা সংস্কার আন্দালনঢাকা সাংবাদিক ইউনিয়নসময় টিভির সাংবাদিকদের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT