চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ নভেম্বর খুলনায় ‘দেলুপি’, সারাদেশে মুক্তি কেন পরে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবার বড় পর্দায় হাজির হচ্ছেন তার প্রথম সিনেমা ‘দেলুপি’ নিয়ে। পোস্টার, টিজারের পর অবশেষে ঘোষণা এসেছে এই প্রতীক্ষিত সিনেমার মুক্তির তারিখের!

প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় তাদের সোশ্যাল মিডিয়া পেজে এক পোস্টের মাধ্যমে জানায়, ‘দেলুপি’ প্রথমে খুলনায় মুক্তি পাবে ৭ নভেম্বর, এরপর ১৪ নভেম্বর থেকে সারাদেশে প্রদর্শিত হবে।

পোস্টের ক্যাপশনে রসিক ভঙ্গিতে লেখা হয়, “নভেম্বরের ৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে/ সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে।/ টিকিট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা,/ দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।”

খুলনায় এক সপ্তাহ আগে মুক্তির কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বলেন,“আমরা চেয়েছি, যে অঞ্চলের গল্প নিয়ে সিনেমাটি তৈরি, সেখানকার মানুষ যেন সবার আগে তা দেখতে পারে। খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আশপাশের ইউনিয়ন ও গ্রামগুলোতেও আমরা প্রদর্শনের ব্যবস্থা রাখছি। এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।”

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্ক থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা লিখেছেন এই কাল্পনিক বাস্তবতার গল্প।

নির্মাতার ভাষায়,“আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ। প্রতিটি চরিত্র ও ফ্রেমে আমি মানুষের সত্যিকারের অনুভূতি ধরার চেষ্টা করেছি।”

Reneta

ইতোমধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান প্রকাশের পর দর্শকদের প্রশংসা পেয়েছে। খুব শিগগিরই মুক্তি পাবে ট্রেলারও। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাটিজারতাওকীর ইসলামদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ দিনে কতো আয় করলো রাফীর ‘প্রেশার কুকার’?

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নটরডেম বিজ্ঞান উৎসব ২০২৫ এর নিবন্ধন শুরু

এপ্রিল ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের কী বিষয়ে আলোচনা?

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT