চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড নয় বলিউডকেই নিজের আইডেন্টি হিসেবে চান দীপিকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউডে একঝাঁক ব্লকবাস্টার হিট ছবি রয়েছে দীপিকা পাডুকোনের। তেমনি একাধিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেমন কার্টিয়ার, লুই ভিতোঁরও মুখ হয়েছেন বলিউডের এই ডিভা। তবে সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, এলভির সঙ্গে প্রথম চুক্তি হওয়ার পর প্রথমে নাকি তিনি বিশ্বাসই করতে পারেননি।

ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন ব্র্যান্ডটি তাকে ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে ব্যবহার করবে। অর্থাৎ তাদের পণ্যগুলির সঙ্গে পোজ দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে বলবে।

অভিনেত্রী বলেছেন, ‘গত বছর যখন ইথান জেমস গ্রিনের সঙ্গে লুই ভিতোঁর ক্যাম্পেইনের জন্য শ্যুটিং সেরেছিলাম।আমি মনিটরে লোগো সহ ছবিগুলো দেখে নিজেই মনে মনে ভেবেছিলাম, হ্যাঁ যাই হোক না কেন ওদের নিজেদের সোশ্যাল মিডিয়ায় রাখবে। আমাকে ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যবহার করবে। সেটা ভেবেই এগিয়ে গিয়েছি’।

তবে পরবর্তীতে অভিনেত্রী বুঝতে পারেন, ব্র্যান্ডটি নিয়ে তিনি যা ভেবেছিলেন তেমনটা নয়। তিনি বলেছেন, ‘কয়েক মাস পরে, আমি ফিল্ম ফেস্টিভ্যালের জুরির অংশ হিসাবে কানে গিয়েছিলাম। রেড কার্পেটে যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেলাম এই বিশাল স্টোরফ্রন্টে আমার মুখ। আচমকা অনেক কিছু অনুভব করতে পারলাম’।

তবে হলিউডে যতই সাফল্য আসুক না কেন ভারতকেই নিজের আইডেন্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান দীপিকা। অভিনেত্রীর কথায়, ‘বিশ্বব্যাপী প্রভাব ফেলতে কেন আমাকে ব্যাগ এবং লাগেজ নিয়ে চলাফেরা করতে হবে? আমার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে, আমার কাছে বিদেশে যাওয়ার প্রস্তাব ছিল এবং ভারতের সমস্ত ফ্যাশন গুরুরা বলেছিলেন, ‘আপনার এখানে থাকা উচিত নয়, আপনার প্যারিস, নিউ ইয়র্ক বা মিলানে থাকা উচিত’। কিন্তু আমাক মনে হয়েছিল, ‘না, ওই জায়গাগুলো আমার বাড়ি নয়। ভারতেই আমার বাড়ি’।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকা পাড়ুকোনবলিউডমডেলহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT