৬ মাসের মধ্যেকে আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকতে উন্নীত করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ (২৬ অক্টোবর) শনিবার সমুদ্র সৈকত উন্নয়নে ম্যানেজমেন্ট কমিটির সভায় একথা জানান জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ফরিদা খানম।
আগামী ২০ দিনের মধ্যে পতেঙ্গা বিচের সী সাইড থেকে দোকান সরিয়ে কান্ট্রি সাইডে নিয়ে আসা, সৌন্দর্য বর্ধন, পর্যাপ্ত টয়লেট ও চেঞ্জিং রুম নির্মাণ, পার্কিং সুবিধা নিশ্চিতের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
অনুষ্ঠানে বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাদিউর রহিম জাদিদ, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, হোটেল সৈকতের ব্যবস্থাপক হাসনাত হাবিবুল বারি, চৌধুরী ফরিদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


