চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ন ০২, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন পাঠদান চালুর বিষয়ে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ লক্ষ্যে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার স্কুল-কলেজগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে। এতে এক দিন অনলাইন ক্লাসের পরের দিন সশরীর ক্লাস আয়োজন করা হতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন করা হতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অনলাইন ও সশরীর ক্লাস মিলিয়ে পাঠদান চালুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার। তিনি আরও জানান, এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ দিনের রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বৈশ্বিক পরিস্থিতির কারণে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে জ্বালানির ব্যবহার কমানো এবং যাতায়াত সীমিত রাখতে আংশিক অনলাইন শিক্ষা কার্যক্রমকে সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন ক্লাসঅনলাইন পাঠদানবৈশ্বিক জ্বালানি সংকটসিদ্ধান্ত
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT