মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরীক্ষামূলক প্রতি পৌরসভায় ও ইউনিয়নে একটি করে মসজিদে এই ভাতা দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এবিষয়ে গঠিত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ১৪ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন।






